প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
বেড়ায় নিখোঁজের তিন দিন পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রাউজ আলীঃ পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর রাজু (১৩) নামে এক কিশোরের বস্তাাবন্দি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহ¯পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকার যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজু বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৮ ফেব্রয়ারি) সকালে বাড়ি থেকে নিখোঁজ হন কিশোর রাজু। অনেক খোঁজা খুঁজির পর তার সন্ধান না পেয়ে বেড়া মডেল থানায় বুধবার সাধারণ ডায়েরি করেন তার মা। এদিকে বৃহ¯পতিবার দুপুরে ওই কিশোরের বস্তাাবন্দি মরদেহ যমুনা নদীর পাড়ে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাজুর বাবা আব্দুর রাজ্জাক জানান, সে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে পরিবারের খরচ যোগাতে সহায়তা করত। সেই ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। ভ্যানগাড়ি ছিনতাইয়ের জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে । বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন,এ ব্যপারে গত বুধবার রাজুর মা ময়না খাতুন রাজু নিখোঁজ হয়েছে বলে সাধারণ ডায়েরি করেছিলেন । এ মামলাটি তদন্ত করবেন নৌ-পুলিশ।
নগড়বাড়ি নৌ-পুলিশের আইসি মোঃ শরিফুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করে ফাড়িতে আনা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত রহস্য এখনো জানতে পারিনি। তবে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে কেউ নদীতে ফেলে দিতে পারে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থ গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.