প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালি

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 'ভোটার হব নিয়ম মেনে, ভোট দিবো যোগ্য জনে' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদের পরিচালনায় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.