
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে নির্বাচনের ১৫ মাস পর ভোট গণনায় বিজয়ী হলে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী মুকুল হোসেন।
বৃহস্পতিবার (২ মার্চ) বাদী পক্ষের আইনজীবী এ্যাড. রেজাউল করিম রাখল পূনরায় ভোট গণনা শেষে এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, বুধবার (১ মার্চ) বিকালে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইবুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধান পূনরায় ভোট গননা শেষে এ রায় দিয়েছেন। রায়ে মুকুল হোসেন ফুটবল মার্কায় ৪৩ ভোটে বিজয়ী হন। ফুটবল প্রতিকের প্রার্থী মোট ৯২০ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৮৭৭ ভোট।
জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এসময় মোড়ক মার্কা প্রতিকের সাইফুল ইসলাম তার লোকবল দিয়ে ভোট কেন্দ্র দখল করে অভিযোগ করেন ফুটবল প্রতিকের প্রার্থী মুকুল হেসেন। ভোট গননার সময় সাইফুল ইসলাম তার লোকদের দিয়ে আমাকে সহ আমার সমর্থনকারী নূর মোহাম্মদ, শহিদুল, কামরুল সহ ২৫ জনকে মারধর করে আহত করে।
এসময় ভোট গননায় বাধা দিয়ে তিনি তার জয় নিশ্চিত করে। অথচ সঠিক ভাবে ভোট গগনা হলে সে সময় আমি বিজয়ী হতাম। ভোটের এসময় ফুটবল প্রতিকে মুকুল হেসেন ৯৬১ ভোট পান। আর মোড়ক প্রতীকে সাইফুল ইসলাম ৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।
পরে ২০২২ সালের ১১ জানুয়ারিতে বেলকুচি আমলি আদালতে ফুটবল প্রতীকে মুকুল হোসেন বাদী হয়ে পুনরায় ভোট গণনার জন্য মামলা করেন। পরে দীর্ঘ ১৫ মাস পর দুই প্রার্থীর উপস্থিতে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইবুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধান পূনরায় ভোট গননা করে। এতে ফুটবল প্রতীকের মুকুল হোসেন মোট ৯২০ ভোট পেয়ে বিজয়ী হন।
বিজয়ী মুকুল হোসেন বলেন, দীর্ঘ ১৫ মাস পরে আমি আইনের বিচার পেয়েছি। গননায় ৪৩ ভোটে আমি বিজয়ী হয়েছি। এতে আমি আনন্দিত হয়েছি। এই বিষয় আমার একার নয়, আমার ওয়ার্ডের সধারণ ভোটের বিজয়।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. রেজাউল করিম রাখল বলেন, দীর্ঘ ১৫ মাস পর আইনী লড়াই শেষে আদালত ভোট গননা করে মুকুল হোসন বিজয়ী হয়েছে। এতে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। পরবর্তীতে এই রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
মোড়ক প্রতীকে সাইফুল ইসলামের পক্ষের আইনজীবী এ্যাড. মোহাম্মদ আলী জিন্না। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল