হোম » সারাদেশ » বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের মারপিটে আহত-১

বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের মারপিটে আহত-১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পূর্বের শত্রুতা জের ধরে প্রতিপক্ষের মারপিটে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্র পেরি গ্রামের রেজাউল ইসলামের ছেলে। আহত ব্যক্তি বর্তমানে গাবতলী উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল ইসলামকে পূর্ব শক্রতার জের ধরে একই এলাকার প্রতিপক্ষের লোকজনের হামলায় বুধবার (০১মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে তাহার নিজ বাড়ির সামন থেকে তুলে নিয়ে গিয়ে কূপরিগাড়ী বিলে এলাকায় মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন। মারপিটের বিষয়ে রিপোর্ট লেখাকালীন থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই, অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!