হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুদি দোকানদার আহত

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুদি দোকানদার আহত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুয়েল মিয়া (২৮) নামে এক যুবককে আহত হয়েছে। বুধবার (০১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্ত বালা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন উপজেলার অনন্ত বালা দক্ষিণপাড়া এলাকার  বাবলু পরামানিক এর ছেলে।
জুয়েল মিয়া পেশায় একজন মুদি দোকানদার। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  মনজুরুল আলম এর তথ্য নিশ্চিত করেছেন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় পূর্বের শত্রুতার জেরে  একই গ্রামের ইউসুফ চাকু মারে এবং লাঠি দিয়ে মারতে শুরু করে।
ইউসুফ সহ তুহিন সাজু ও পলাশ ছিলেন। এ ঘটনার পরপরই এলাকার লোকজন ও পরিবারের লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায় ও পরে সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!