প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ফেস্ট উদযাপন

হাবিবুর রহমান: নানা আয়োজনের মধ্যদিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ফেস্ট উদযাপন করা হয়েছে। বুধবার (১লা মার্চ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে সকাল থেকে বিভিন্ন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয় ম্যানেজমেন্ট ফেস্টের কার্যক্রম।
দুপুরে ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপাচার্য বৃক্ষরোপণ করেন।
পরে ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শারমিন আক্তারের আহ্বানে বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় উপাচার্য বলেন, বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত ও নবউদ্ভাবনের জন্য সাফল্যের পথে ধাবিত হচ্ছে। আজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত ফেস্টে প্রযুক্তি ও নবউদ্ভাবনের সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, অভিনয়, নাটক ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে শিক্ষার্থীদের জন্য র্যাফেল ড্র এবং পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.