
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় দুই ভাইকে কুপিয়ে হত্যা ওঅপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মেজবোন সামসুন নাহার (৪০) বাদী হয়ে গত সোমবার সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিহতদের চাচা মহিউদ্দিনও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ মোর্সেদা আক্তারনামের এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলেআসলাম সানী ওই এলাকার গ্রাম্য চিকিৎসক আতাউর রহমানের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করেন। এ জমিসহ পার্শ্ববতীআরো একটি জমি দাবি করেন তার চাচা মহিউদ্দিন চাচাতো ভাই মোস্তফা, মামুন ও মারুফ।
এ নিয়ে আসলাম সানী, শফিকুলইসলাম রনি ও রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিল। তাদের জমির পাশ দিয়ে সরকারী অর্থায়নে ৩ লাখ১১ হাজার ২শ ৪১ টাকা ব্যয়ে এলজিএসপি -৩ এর আওতায় খাস পাড়া আলী হোসেনের বাড়ি থেকে হারুনের বাড়ি পর্যন্তআরসিসি ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ ড্রেন মহিউদ্দিনের জায়গার ওপর দিয়ে যাচ্ছে এমন দাবী করে তারা। এ নিয়ে গতরোববার দুপুরে চাচা মহিউদ্দিনের সঙ্গে আসলাম সানীর তর্ক বিতর্ক হয়।
এক পর্যায়ে চাচাতো ভাই মোস্তফার নেতৃত্বে তারাআসলাম সানী ও শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামকে এলোপাথাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায়তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসলাম সানী ওশফিকুল ইসলাম রনিকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় অপর ভাই রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকামেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুলইসলাম (২৫), মারুফসহ (১৮) পরিবারের সবাই পলাতক রয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় ৯ জনকে আসামী করেএকটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার এক আসামী মোর্সেদা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকীআসামিদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের