হোম » সারাদেশ » কুবির পাহাড়ে অগ্নিকাণ্ড

কুবির পাহাড়ে অগ্নিকাণ্ড

সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা:  কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি  বুধবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের মধ্যে অবস্থিত টিলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের মধ্যবর্তী জায়গা এবং দুই হল সংলগ্ন টিলায় আগুন জ্বলছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের স্টাফদের সাথে মিলে আগুন নিভাতে চেষ্টা করেন।

এ বিষয়ে সদর দক্ষিন থানার চিউড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, আমরা এসে দেখি আগুন প্রায় নিভে গেছে। এই সিজনে আগুন লাগার ঘটনা বেশি ঘটে থাকে। কেউ বিড়ি-সিগারেট  খেয়ে ফেলেছে সেখান থেকে আগুন লাগতে পারে অথবা ময়লা পুড়ানোর জন্য কেউ আগুন দিয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লেগেছে শুনার সাথে সাথেই আমরা প্রক্টরিয়াল বডি এখানে এসে উপস্থিত হই এবং আমরা নিজেরা আগুন নিভানোর চেষ্টা করি। কে বা কারা আগুন লাগিয়েছ তা আমরা খোঁজ নিবো এবং এর যথাযথ ব্যবস্থা নিবো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!