হোম » সারাদেশ » উল্লাপাড়ায় সপ্তাহ ব্যাপী গ্রন্থমেলায় বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সপ্তাহ ব্যাপী গ্রন্থমেলায় বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী” ত্রৈদশ গ্রন্থমেলার চতুর্থ দিনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ৪ টায় উপজেলা চত্বরে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো ” ডিজিটাল বাংলাদেশের মূল ভিত্তি প্রযুক্তিগত শিক্ষা” এর পক্ষে ছিলেন দাদপুর উচ্চবিদ্যালয় এবং এর বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজ৷ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে মোমেনা আলী বিজ্ঞান কলেজ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান,উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মোহাম্মদ তোফাজ্জল হোসন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন,উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।

বিতর্ক প্রতিযোগিতা শেষে জেলাপ্রশাসক ও অতিথিরা মেলা চত্বরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সন্ধ্যায় উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষ মেলার চতুর্থ দিনে উপজেলা প্রশাসন থেকে প্রকাশিত স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে লেখা ফাগুনের আবাহন বই এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক। মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!