
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মোবাইল চোরাকারবারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি দল। গতকালবৃহস্পতিবার দুপুরে র্যাব-৩ সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যজানানো হয়।এর আগে বুধবার কাঁচপুর এলাকায় রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময়তাদের কাছ থেকে ১৯৩ টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুরের ছেংগারচরের হাজীপুর এলাকার মো. ছানাউল্লাহর ছেলে মো. জুয়েল (২৯), মান্দারতলী এলাকারমৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে মোক্তার হোসেন (৩৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে হস্তান্তরকরা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশেরবিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল। এসকল মোবাইলফোন দেশেরবিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্পমূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরেবুধবার রাতে কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৩ টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ৪ হাজার ৮১৫ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, মোবাইল চোর চক্রের দুই সদস্যকে র্যাব সোনারগাঁ থানায়মামলা দায়ের করে হস্তান্তর করেছে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন