
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারী) রাতে জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক মো. আছাদুজ্জামান পরশ, মো. মহিদুল ইসলাম ও উত্তম কুমার মালোর যৌথ স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে আগামী ৯০ দিনের জন্য কাজী রবিউল ইসলামকে আহ্বায়ক, মো. ইরান মোল্যাকে ১নং যুগ্ম আহ্বায়ক, লিটন বিশ্বাস ও মো. ইমরান মোল্যাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও কমিটিতে ২৭ জনকে সদস্য করা হয়েছে।
এবিষয়ে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান জানান, ‘আলফাডাঙ্গা উপজেলায় মৎস্যজীবী লীগের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন নেতৃত্বরা জেলার মধ্যে একটি শক্তিশালী ও আদর্শ ইউনিট হিসেবে আলফাডাঙ্গা উপজেলা মৎস্যজীবী লীগকে গড়ে তুলবে বলে আশাবাদী।’

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান