
আরিফ হাসান: সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে লক্ষ লক্ষ মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণে, সনাতন ধর্মালম্বীদের মূল পূজা শনিবার (১৮ ফেব্রুয়ারি) শিব চতুর্দশী তিথি সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৮ মিনিট পর্যন্ত চলমান থাকে।
এরি মধ্যে মন্দিরে যাওয়ার আগে ব্যাস কুণ্ডে স্নান করেন ভক্তরা। তারপর তারা পাহাড় চূড়ায় পূজা ও শিব স্নানে যোগ দেন।
মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন পুণ্যার্থীদের জিজ্ঞেস করলে, মিরসরাই থেকে আগত মালতি দেবি (৪০) বলেন আসা-যাওয়া থেকে শুরু করে তীর্থ সম্পূর্ণ শেষ করতে পেরেছি।
পাথরঘাটা থেকে আগত সজিব(২৮) জানান অন্যান্য বারের তুলনায় অনেক সুন্দর হয়েছে। নেত্রকোনা থেকে আগত নির্মল(৫৫) জানান, আমি শুক্রবার থেকে এখানে অবস্থান করছি, আমার খুব ভালো লাগছে আমি মেলা কমিটিকে অনেক ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য।
অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রায়হানুল বাড়ি বলেন মেলায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী মোতায়ন করা হয়েছে, শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা মেলা কমিটির সাথে যোগসাজশে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি।
মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা জানান কিছু অনাকাঙ্খিত ঘটনা ছাড়া, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে পাহাড়ে ওঠার সময় ৮ জন অসুস্থ হয়ে পরলে, তাদের মেলা কমিটির পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এছাড়াও ২০০০ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা, আমরা তীর্থযাত্রীদের নিরাপত্তাসহ বিভিন্ন ভাবে সেবা দিয়েছি, আমি আশা করছি অন্যান্যবারের তুলনায় এবার অনেক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই মেলা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক