হোম » সারাদেশ » মেট্রোর ডাউন লাইনে ঘুড়ি, ট্রেন চলছে সিঙ্গেল লাইনে

মেট্রোর ডাউন লাইনে ঘুড়ি, ট্রেন চলছে সিঙ্গেল লাইনে

আওয়াজ অনলাইন: মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ায় সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের মেট্রোট্রেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ডাউন লাইনে ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুরি সরানোর কাজ করছে। এটা ছাড়ানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।

 

তিনি আরও জানান, শেষ রাতের দিকে বা সকালে এই ঘটনা ঘটতে পারে। আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। কোনো অসুবিধা হচ্ছে না।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!