
শাহজাহান সাজু: কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তায় যানজট নিরসন, চালকদের নিজেদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) হোসেনপুর সরকারি পাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন হোসেনপুর-পাকুন্দিয়া রোডে ইজিবাইক চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভা করতে দেখা যায় হোসেনপুর থানা পুলিশকে।
চালকদের বেশ কয়েকজন জানান হোসেনপুর থানা পুলিশের সচেতনতা মূলক পরামর্শে আমরা ইজিবাইক চালনায় সড়ক দুর্ঘটনাসহ চুরি, ছিনতাইয়ের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারব।
এই বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, সমসাময়িক সময়ের অপরাধ পর্যালোচনায় একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধকল্পে বিভিন্ন সেক্টরে সচেতনতাবৃদ্ধির বিকল্প নেই। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম পন্থা।
তিনি বলেন সচেতনতার অভাবে অনেক সময় অপরাধীদের কবলে পড়ে ইজিবাইক চালকরা। চুরি, ছিনতাইয়ের শিকার হয় তার জীবন-জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ইজিবাইক। তিনি আরোও বলেন অজ্ঞান পার্টি সহ অপরাধীদের দ্বারা আহত, এমনকি প্রাণহানীর ঘটনাও ঘটে থাকে।
যানজট নিরসন, দুর্ঘটনা হ্রাস সহ অপরাধজনক ঘটনা যেন না ঘটে সেজন্য চালকদের সচেতনতা করার জন্যই থানা পুলিশের এই উদ্যোগ। হোসেনপুর থানা পুলিশের এ ধরনের সচেতনতা মূলক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ