প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ৫:১৮ অপরাহ্ণ
অগ্নিদগ্ধ পিতৃহীন শিশু সোনিয়া লড়ছে মৃত্যুর সাথে। সাহায্যের আবেদন

চাটখিল প্রতিনিধি: ১১ বছরের শিশু সোনিয়া সাথীদের সাথে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়ছে শেখ হাসিনা বার্ন ইউনিটে।
সোনিয়া মাত্র তিন বছর বয়সেই মারা যান বাবা আব্দুস সাত্তার। তারপর থেকে মামার বাড়ি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বালিয়াধর গ্রামে বড় হয় সে।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মামাতো বোনদের সাথে খেলতে গিয়ে অসাবধানতাবশত তার গায়ে আগুন লেগে যায়। পুড়ে যায় শরীরে প্রায় ৭৫ শতাংশ।
সোনিয়ার দরিদ্র মাতা কাজল বেগম ও মামা শাহ আলম এতিম মেয়েটির চিকিৎসার জন্যে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাহায্য পাঠাবার জন্যে যোগাযোগ করার জন্য
০১৮২২১৬৩৮৯০
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.