
শাহজাহান সাজু: কিশোরগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে লুমিনাস কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় লুমিনাস কিন্ডারগার্টেনের পরিচালক মো: কামরুল ইসলাম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ ইমাম, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল হক খান সাজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একে এম শামছুল ইসলাম খান মাছুম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো: মাহিবুবুল আনাম আজিজ। জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাসান মমিন উজ্জল, কিশোরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো: আ: গনি, কিশোরগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলীসহ উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীর অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ছেলে মেয়েদের শুধু লেখা-পড়া জানলেই হবে না। লেখা-পড়ার পাশাপাশি খেলা ধুলা, নাচ-গানসহ অন্যান্য নৈতিক শিক্ষার অভ্যাস গড়ে তোলতে হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ