
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, একই এলাকার সফর আলী ছেলে মমিনুল ইসলাম (বড় গ্যাদা) কিছু টাকা ধার নেন। সেই টাকা চাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার হুন্দাই প্রজেটের ভিতরে ডেকে নিয়ে যায় মমিনুল ইসলাম (বড় গ্যাদা)। পরে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে সেখানে কুপিয়ে আহত করে ইউসুফ আলীকে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরে আহত অবস্থায় ইউনুফ আলীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ হবে বলে তিনি জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান