হোম » সারাদেশ » বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম ও মধ্যপালশা জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন

বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম ও মধ্যপালশা জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন

Exif_JPEG_420

রায়হানুল ইসলাম: বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম ও মধ্যপালশা জামে মসজিদের পুনর্নির্মাণ (সাদ ঢালাই) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় আলহাজ্ব এহসানুল হক খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব আব্দুল গফুর প্রামানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এসএম সুলতান, কোষাধক্ষ্য আলহাজ্ব জহুরুল ইসলাম, এলাকার বিশিষ্টজন ও পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম, আলহাজ আব্দুল খলিল, খাইরুল বাশার , সাংবাদিক রায়হানুল ইসলাম, মমিনুল ইসলাম, মাওলানা আবুল হোসেন, আব্দুল মজিদ, লিটন মোল্লা, নুর আলম মোল্লাসহ এলাকার শ্রেণী পেশার মানুষ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!