হোম » সারাদেশ » কিশোরগঞ্জের ভৈরবে ভূয়া পুলিশ গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ভূয়া পুলিশ গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে প্রতারক ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ভূয়া পুলিশের আইডি কার্ড, বুট ও তার পড়নে কটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতের নাম দীপ্ত আচার্য। সে কুমিল্লার মুরাদ নগরের নেহাল আচার্যের পুত্র।গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভৈরব থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে গ্রেফতারকৃত দীপ্ত আচার্য থানার সামনে দাড়িয়ে থানাসহ নিজের ছবি তোলার সময় তার পরনে সিভিলে পুলিশের কটি ও বুট পরিহিত ছিলো।
পরে তার আচরণে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে নিজেকে মুরাদ নগর থানার উপ-পরিদর্শক হিসেবে নিজেকে পরিচয় দেয়। পরে তার আইডি কার্ড দেখায়। এতে সন্দেহ আরো বাড়লে তার বাবার সাথে কথা বলে জানাযায় সে পুলিশ নয়। সে পুলিশের নাম ভাঙিয়ে মানুষের সাথে প্রতারণা করে।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক তদন্ত (ওসি) মোঃ শাহআলম মোল্লা জানান, গ্রেফতারকৃত দীপ্ত আচার্য নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে হয়তো মেয়েদেরকে প্রেমের জালে ফাসানো এবং লোকজনদের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়ার জন্য নিজেকে পুলিশ পরিচয় দিয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!