
মারুফ সরকার: বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট- এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার ১০ই ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান উপদেষ্টা মোঃ আরিফুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল জেলা ও উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত ভোটের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
সভাপতি মোঃ কামাল হোসেন ইতি, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল সিকদার, সাংগঠনিক সম্পাদক, মোঃ মজিবুর রহমান নির্বাচিত হয়। নবগঠিত সভাপতি মোঃ কামাল হোসেন ইতি বলেন, আমি সকল বিক্রয় প্রতিনিধিদের অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
তিনি সকল বিক্রয় প্রতিনিধিদের সহযোগিতা চেয়ে বলেন,আমি একা কিছুই করতে পারবোনা আপনারা আমাকে সহযোগিতা করলে আমাদের ন্যায্য দাবী বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক