
আসাদ হোসেন রিফাত: লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার তালুক বানিনগর এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সেনাপতির ছেলে অষ্টেলিয়া প্রবাসী মো: সাফিউল হাবিব মুন্না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: সাফিউল হাবিব মুন্না বলেন, গত ৩১ জানুয়ারি জাহাঙ্গীর আলম লিটু নামে এক ব্যক্তির বাসার টিনের বেড়ার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে কয়েক বোতল ফেনসিডিল এবং কিছু ইয়াবা উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে গত ১ জানুয়ারি একজন নারী তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করে এবং আব্দুল খালেক নামে একজন লিটুকে হত্যার হুমকি দেয় যা আমার ইন্দোনে হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম লিটু লিখিত বক্তব্যে বলেন।
যা গত ২ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়। বিষয়টি সত্য নয় এবং এসবের সাথে আমি জড়িত নই।
মূলত কাকিনা চাপারতল এলাকার আজিজুল হক এর ছেলে জাহাঙ্গীর আলম লিটু আমার বর্গাচাষি এই জমি আমি গত বছর অন্য একজনকে বর্গা দেই। এতে লিটু ক্ষিপ্ত হয়ে মিথ্যা তথ্যা প্রদান করে আমার সুনাম ক্ষুন্ন করার পাঁয়তারা করছে।
এমতাবস্থায় আমি এবং আমার পরিবারের লোকজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের সহযোগিতায় ন্যায়বিচারের দাবি জানাই।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ