
রাউজ আলী: সাদিয়া সুলতানা (১৮) নামের এক কলেজ ছাত্রী এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে পাবনার সাঁথিয়ায় । সাদিয়া উপজেলাধীন নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আবু সাইদের মেয়ে।
জানা যায়, গেল বছর (২০২২) অনুষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে সাদিয়া এইচএসসি পরীক্ষায় দিয়েছিলেন। গতকাল বুধবার (৮ ফেব্রæয়ারি) পরীক্ষার ফল প্রকাশ হয়।
সাদিয়া ইংরেজি বিষয়ে অকৃতকার্য হলে ওই দিন সন্ধ্যারাতে সে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁসি নেয়। ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ এবং সাদিয়াকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চালের টিন কেটে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান সে আড়ার সাথে ঝুলে আছে।
ওড়না কেটে দ্রæত তাকে মেঝেতে নামায়, ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওই দিন রাত সারে ১১টায় জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানেই তাকে দাফন করা হয়েছে।
সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, আমাদের ছাত্রীর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বৃহ¯পতিবার (৯ফেব্রুয়ারি) দুপুরে কলেজে তার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ