
মারুফ বিল্লাহ রুবেল: সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম বাদল। গকাল বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জেলার সকল থানার জানুয়ারি মাসের কর্মতৎপরতা বিচার বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়।

সাতক্ষীরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে তার উদ্যোগে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত আসামি, জঙ্গিদমন, নাশকতা, মাদকদ্রব্য, চোরাচালানী ও আইন- শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম বাদলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। উল্লেখ্য, এ মাসে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আটক করা হয়। এবং তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধও অপারেশন) মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কালীগঞ্জ সার্কেল, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ আসাদুজ্জামান,মোঃ বাবলুর রহমান খান ওসি ডিবি,জাহিদ বিন আলম ওসি ডিএসবি,সাতক্ষীরা জেলার সকল থানার ওসি।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা