প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ
পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মোছাঃ সানজিদা খাতুন ফিরে পেল তার সুখের সংসার

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :দামুড়হুদা মডেল থানাধীন জয়রামপুর মাঠপাড়ার মোঃ দালু মন্ডলের মেয়ে মোছাঃ সানজিদা খাতুনের সাথে দামুড়হুদা মডেল থানাধীন দশমীপাড়াস্থ রশিদুল গাইনের পুত্র হাবিবুর রহমানের সাথে বিগত ০৭ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর থেকে মোছাঃ সানজিদা খাতুনের স্বামী মোঃ হাবিবুর রহমান যৌতুকের দাবিতে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছে। মোছাঃ সানজিদা খাতুনের স্বামী যৌতুকের দাবিতে মারধর করে তাকে এবং তাদের একমাত্র পুত্র সন্তান পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলেও মিমাংসা হয়নি।
অবশেষে মোছাঃ সানজিদা খাতুন তার স্বামী সংসার ফিরে পাওয়ার জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত অভিযোগটি তার কার্যালয়ে অবস্থিত 'উইমেন সাপোর্ট সেন্টার' এর মাধ্যমে ০৮.০২.২০২৩ উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে উভয় পক্ষের মধ্যস্থতায় মোছাঃ সানজিদা খাতুন ও মোঃ হাবিবুর রহমান সব বিবাদ ভুলে সুখে শান্তিতে সংসার করতে সম্মত হয়। পুলিশ সুপার, চুয়াডাঙ্গার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মোছাঃ সানজিদা খাতুন ফিরে পেল তার সুখের সংসার।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.