
এম এ রাশেদ: বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে তিন পরিবারের ঘরবাড়ি আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে।
ক্ষতিগ্রস্থ নুরজাহান খাতুন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ করেই বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তার বাড়ি সহ পাশাপাশী আব্দুর রাজ্জাক ও ফরহাদ আলীর ঘরবাড়ি আসবাবপত্র পুড়ে তিন পরিবারের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস জানান, আগুন লাগার বিষয়ে ধুনট ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আগার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ