
লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় হাফিজুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে রোববার সকালে হাতীবান্ধার নওদাবাস এলাকায় এ সড়ক দুর্ঘটনায় আহত হয়।
নিহত হাফিজুল ইসলাম (২২) হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জসীর উদ্দীনের ছেলে। সে বড়খাতা ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি মোটর সাইকেল অনলাইনে মালা মাল ডেলিভারি করার চাকরি নেয়।
পুলিশ ও স্থানীয় স্থানীরা জানান, সকালে মোটর সাইকেল নিয়ে হাতীবান্ধা থেকে দইখাওয়া যাওয়ার পথে নওদাবাস এলাকায় একটি মাইক্রোবাস কে সাইড দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে মারা যান।
পারুলিয়া তফসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম বলেন, সে অনেক ভালো ছাত্র ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ আনার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ