
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইলে মধুমতি নাবিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) রাতে গণমাধ্যমে এক বিজ্ঞাপ্তি প্রকাশের মাধ্যমে নয় বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় সংগঠনটির কর্তৃপক্ষ।
কমিটিতে শেখ কামাল আহমেদকে আহ্বায়ক, মো. ইরান মোল্যাকে যুগ্ম আহ্বায়ক, মো. নাজমুল মোল্যাকে সদস্য সচিব ও আতাউর রহমানকে কোষাধ্যক্ষ করা হয়েছে। কমিটিতে পাঁচ জনকে সদস্য করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছে, মো. শওকত, লাভলু ফকির, বিপ্লব শেখ, মো. শরিফুল ও নাসির শেখ।
সংগটনটির সদস্যরা জানান, মধুমতি নাবিক সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছায় সামাজিক এবং শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করা। এলাকার গরীব, অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা বা উদ্বুদ্ধ করা।
সকল নাবিকদের মধ্যে সু-সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ বন্ধন তৈরী করণ, নাবিক অথবা নাবিকদের পরিবারের কোন সদস্য আর্থিক বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হলে তাদেরকে সহায়তা করা। কোন অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থী দুরারোগ্য রোগে আক্রান্ত হলে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে সংগঠনটি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ