
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে অটোরিক্সার ধাক্কায় মো. সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন বগুড়া রোডের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে বাবা আব্দুল আল মামুনের মটরসাইকেল যোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে আসলে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে একটি অটোরিক্সা শহরের চৌরাস্তা দিকে যাওয়া সময় সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত রহমান মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিক্সার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিক্সাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
নিহতের মরদেহ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিত্বে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া