প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩, ২:৩৬ অপরাহ্ণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে ভিলেজ ডেভেলপমেন্ট অর্গাাইজেশন (ভিডিও) এ.এস.কে ফাউন্ডেশনের আয়োজনে এ কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভিডিওর ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, লালমনিরহাট সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, লালমনিরহাট সদর উপজেলা সমাজসেবা অফিসার নূর-ই-জান্নাত। প্রধান বক্তা ছিলেন ভিলেজ ডেভেলপমেন্ট অর্গাাইজেশন (ভিডিও) এ.এস.কে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং জাতীয় বাংলা পত্রিকা ও দৈনিক প্রভাতী সম্পাদক সম্পাদক সিনিয়র সাংবাদিক শামীম চৌধুরী। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ। এ সময় ভিলেজ ডেভেলপমেন্ট অর্গাাইজেশন (ভিডিও) এ.এস.কে ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১হাজার দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.