
কিশোরগঞ্জের ভৈরবে ৬০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। দেলোয়ার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকার মানিক মিয়ার ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব উপজেলার মেন্দিপুর সাকিনস্থ ভোলা মেম্বারের বাড়ির সামনে মেঘনা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ সদস্যরা। জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলীর নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়। এসময় মাদক বিক্রেতা দেলোয়ার হোসেনকে ৬০০ ইয়াবাসহ আটক করা হয়। পরে এসব ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান