
হাফিজা ইসলাম পিংকি,ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরে ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য জেলে পরিবারের মাঝে দুইটি করে ছাগল, ১ বস্তা ছাগলের খাবার এবং ছাগল পালনের জন্য একটি করে খোঁয়ার ঘর বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত¡রে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়। উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে উদ্ভোধনের প্রথমদিনে ২০টি জেলে পরিবারের মাঝে এ উপকরণ বিতরন করা হয়। এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে উপজেলার শতাধিক পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও এক বস্তা ছাগলের খাবার এবং ছাগলের পালনের জন্য একটি করে ঘর বিতরন করা হবে।
উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার ভুমি ফারজানা ববি মিতুর সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোজাম্মেল হক সহ উপকার ভোগী জেলেরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মাহামুদ হাসান।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার