
শাহজাহান সিরাজ: গাইবান্ধা জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ২ জন। নাশকতার অভিযোগে করা মামলায় গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও এক ইউনিয়ন জামায়াতের আমিরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের এই দুই নেতাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে এবং সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়ন আমির ও উত্তর ধানঘড়ার আবদুল মতিনের ছেলে আবদুল্লাহ আল মাহমুদ।
পুলিশ জানায়, গত ১ জানুয়ারি সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আলফালাহ মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যান তারা।
এ ঘটনায় ওই দিন সকালে পুলিশ ১৮ জন জামায়াত নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা করে। এ মামলায় বুধবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের এ দুই নেতাকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল