
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীববরণ, ওরিয়েন্টেশন ক্লাস ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার কলেজের একাডেমিক ভবনের অডিটোরিয়ামে সম্মানিত অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রভাষক মহসিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: ওসমান আলী।
আরও বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষকদ্বয় মজিবুর রহমান ও আব্বাস আলী, সিনি: শিক্ষক আলতাফ হোসেন, স্থানীয় ওয়ার্ডের
সাবেক কমিশনার নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আব্দুল বাসেদ খান, সদস্য সচিব আজহারুল ইসলাম বেপারী
সহ প্রমূখ। শিক্ষার্থীদের উদ্দ্যেশে অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, ফুল দিয়ে তোমাদের বরণ করে নিলাম।
এরমধ্যে আমি তোমাদের গোলাপ ফুল দেই নাই, কারণ এ ফুলে কাটা আছে। এ কাটার আঘাতে যেন আমার হাত থেকে রক্ত বের হয়ে না যায়। তোমরা লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজ নিজ জীবনকে কাটা বিহীন ফুলের মতো গড়ে তুলতে হবে। এ সময় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এড আজমত উল্লা খানের পক্ষ হইতে নবাগত শিক্ষার্থীদের শুভকামনা জানান তিনি।
এরপর কলেজের শিক্ষক-শিক্ষিকাদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়। এরপরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের ক্ষুদে শিল্পীরা।