
ইসমাইল: নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১জানুয়ারী২০২৩ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ভারপ্রাপ্তর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম।
সভায় উপজেলা আইন শৃঙ্খলা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়েও আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, অফিসার ইনচার্জ জহুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম ও জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক উপস্থিত ছিলেন।
ইসমাইল হোসেন

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা