
মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমার উপজেলায় গ্রাম পুলিশ ও রাতে পাড়া মহল্লায় পাহাড়াদারদের মাঝে কম্বল বিতরণ করেছে ডোমার থানা পুলিশ।
গতকাল সোমবার (৩০জানুয়ারী) বিকালে থানা চত্তরে কম্বল বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ ইন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, উপজেলার প্রতিটি প্রবেশ পথে সারারাত পাহাড়া দিতে হবে। সন্দহজনক কোন কিছু দেখলে থামিয়ে পুলিশকে খবর দিতে হবে। পুলিশ দ্রুত পৌঁছে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, কোন গ্রাম পুলিশ যদি চোর ধরে তাকে পুরস্কার দেওয়া হবে। আর যে যে ইউনিয়নে মাসে একটিও চুরি হবে না। সেখানকার গ্রাম পুলিশদেরও পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান