
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকানদি গ্রামে গতকাল রবিবার মাগরিবের আগে ওয়ারেস মিয়া নামক এক ব্যক্তির জানাজা নামাজ শেষে অলি মিয়া মেম্বার তার মাকে দেখতে যান। পরে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।
পরে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়সূত্রে জানা যায়, ইকবাল মিয়ার সাথে অলি মিয়ার বালুর ব্যবসা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। আর সেই বিরোধ থেকেই অলি মিয়া খুন করে।
অলি মিয়া স্ত্রী হাসি বেগম বলেন, ইকবাল ও তার বাহিনী এসে দাদা কুড়াল দিয়ে স্বামীকে হত্যা করে।
আর অলি মিয়ার মা বলেন,আমার ছেলে হত্যায় যারা জড়িত সবার ফাসি চাই,যাতে করে আমার ছেলের আত্মা শান্তি পায়।
এলাকাবাসী বলেন,খুনি ইকবাল ও তার বাহিনী মাধ্যমে প্রতিবছরে একজন করে খুন হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম বলেন,তদন্ত করে হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা