
রাকিবুল হাসান রাকিব: শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল জয়পুরহাট এর উদ্যোগে ও বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল আলম এর সার্বিক সহযাগীতায় ঐতিহাসিক পাহাড়পুরে শিক্ষা সফর আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ শিক্ষা সফর শিক্ষার্থীদর মেধা অন্বেষণ এবং অভিভাবক দের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য আবু তাহের শেখ, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোস্তাকুর রহমান, গোলাম মাসুদ, আল এমরান, আনোয়ার হোসেন, আনজুমান বানু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান