
মো: নাজমুল ইসলাম সবুজ: শরণখোলায় পুকুরের পানিতে ডুবে মাহামুদুল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ঐ গ্রামের জাহিদুল ইসলামের শিশু পুত্র মাহামুদুল সবার অলক্ষ্যে নিজেদের বাড়ির পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ একরাম হোসেন জানান, এ ব্যাপারে শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল