হোম » সারাদেশ » লালমনিরহাটে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের আয়োজনে এ সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সভাপতি মোঃ মজিবর রহমান-এর সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সহ-সভাপতি মোঃ শামীম আহমেদ ও পি. কে. বিক্রম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, কবি মাখন লাল দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান, উপদেষ্টা সুপেন দত্ত, মোড়ল হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম টিটু, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন প্রমুখ।
এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ পৃষ্ঠপোষক, উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!