প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জের বাজিতপুরে নবাগত ইউএনও শামীম হুসাইন এর যোগদান

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. শামীম হুসাইন।
তিনি গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) যোগ দিয়ে বিদায়ী ইউএনও মোছা. মোরশেদা খাতুনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেবুন নাহারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ইউএনও শামীম হুসাইনকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানানো হয়।গত বছরের ০৪ ডিসেম্বর বাজিতপুর ইউএনও মোছা. মোরশেদা খাতুনকে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেয় সরকার। নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন বিদায়ী ইউএনও মোছা. মোরশোদা খাতুন এর স্থলাভিষিক্ত হলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.