প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ
লালমনিরহাটে জাতীয় পার্টির কম্বল বিতরণ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে ‘জাতীয় পার্টি জিন্দাবাদ, জি. এম কাদের জিন্দাবাদ’ স্লোগান নিয়ে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাটের আলোরূপা মোড়স্থ লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ করেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এম.পি, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন।
এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ নজরুল ইসলাম বাদশা, মোঃ আনসার আলী, মোঃ রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ মহিউল ইসলাম, লালমনিরহাট মটর শ্রমিক পার্টির আহবায়ক মোঃ আছির উদ্দিন, জাতীয় মহিলা পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক মোছাঃ শামীমা নাসরিন সীমু, সদস্য সচিব মোছাঃ কাজী রুকসানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট সদরের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১হাজার গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.