প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৩, ২:০১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক নাইটগার্ডদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মোঃ তারিকুর রহমান: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে শীতার্ত নাইটগার্ডদের পাশে দাঁড়িয়েছে জীবন নগর থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
আজ বৃহস্পতিবার বেলা বারোটার সময় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জীবন নগর থানা এলাকার বিভিন্ন বাজারের নাইটগার্ডদের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার, দামুড়হুদা সার্কেল, মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, জীবন নগর থানা, চুয়াডাঙ্গা।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবন নগর থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.