
জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির আহবানে তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা বুধবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি গোলাম হাক্কানী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জাহিদুল আলম বেনু, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ৪ তারিখ তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক অনুষ্ঠানকে সফল করার আহবান জানান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী