প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ
দাগনভূঞায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় আতার্তুক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, জেলা পরিষদ সদস্য খায়েজ আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব মাষ্টার আবদুর রাজ্জাক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকের হোসেন ও ক্রীড়া সংগঠক মনসুর আহমেদ প্রমুখ।
এছাড়াও সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, প্রধান শিক্ষক ও এ্যাথলেটিক্স অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
শেষে ৩২টি ইভেন্টে প্রতিয়োগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.