হোম » সারাদেশ » ফুলেল শুভেচ্ছায় ভাসছেন আলফাডাঙ্গার নবনির্বাচিত মেয়র

ফুলেল শুভেচ্ছায় ভাসছেন আলফাডাঙ্গার নবনির্বাচিত মেয়র

মিয়া রাকিবুল: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই প্রতিনিয়ত ফুলেল শুভেচ্ছায় ভাসছেন নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হচ্ছেন নান্দনিক আলফাডাঙ্গা পৌরসভা গড়ার স্বপ্নদ্রষ্টা নবনির্বাচিত এই মেয়র।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ জানুয়ারী) সকালে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটি নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পরে একইদিন দুপুরে অপর আরেকটি অনুষ্ঠানে পৌরসভার বেগম ছালেহা একাডেমি’র পক্ষ থেকেও নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু পৌরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আগামীদিনে আলফাডাঙ্গা পৌরসভার সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইফুর রহমানকে ১ হাজার ২৮১ ভোটের ব্যবধানে পরাজিত করে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে নারকেল গাছ প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন আলী আকসাদ ঝন্টু।
এরপর গত ১৮ জানুয়ারী সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের নিকট শপথগ্রহণ করেন নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!