প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ণ
বাগাতিপাড়ায় জাতীয় পার্টির উদ্যোগে কম্বল বিতরণ

মোস্তাফিজুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের'র (জি.এম. কাদের) নির্দেশে সারাদেশে ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বাগাতিপাড়া পৌরসভা ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের প্রায় শতাধিক নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ হয়।
আজ রবিবার দুপুরে কম্বল বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সাইদ মোহাম্মদ হিরোন।
এসময় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আবুল কালাম, বাগাতিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অপু ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুল হুদা প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.