প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জয়পুরহাটে শীতবস্ত্র বিতরণ

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জয়পুরহাটে ৬০০ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জয়পুরহাট জেলায় শীতার্ত জনগণের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ।
পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানান, পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জয়পুরহাট জেলায় শীতার্ত মানুষের মাঝে ৬০০ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এবছর শীত বেশি হওয়ায় অসহায় মানুষরা কষ্ট পাচ্ছে তাদের কথা ভেবে জেলা পুলিশের পক্ষ থেকে গ্রাম ও শহরের গরীব মানুষের মাঝে কম্বল দেওয়া হচ্ছে।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.