প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণ
পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় যুবক নিহত

আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্যালো ইঞ্জিন চালিত নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আব্দুল (৩০) নামে আরো একজন।
আজ শনিবার দুপুরে শহরের গুয়াগাঁ এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, শনিবার ইট বোঝাই একটি পাওয়ার টিলার শহরের গুয়াগঁাও এলাকায় নজরুল ও আব্দুল নামে দুই পথচারীকে ধাক্কায় দেয়।
আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষনা করেন। আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.