
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছবির সাথে একই সাড়িতে টাঙ্গানো রয়েছে উপজেলা যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক ও বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার ছবি।
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাতে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় যুবলীগের জন্য বরাদ্দকৃত কক্ষে সরকারি আইন ও রাজনৈতিক শিষ্ঠাচার লঙ্ঘনে ঐ চারটি ছবির নিচে বসেই যথারিতী যুবলীগের কর্মকান্ড পরিচালনা শুরু করেছে অব্যাহতি প্রাপ্ত যুবলীগ নেতা ও পৌর মেয়র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি দেখে জানা যায়, নানা বিতর্কিত কাজে সম্পৃক্ত হয়ে পড়া ও করোনা বিধিনিষেধ অমান্য করে সমাবেশ করার অপরাধে ২০২০ইং সালের ২৬’শে জুন বেলকুচি উপজেলা যুবলীগের তৎকালিন আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।
হঠাৎ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে তালাবদ্ধ কক্ষটি খুলে সেখানে নিজের সমর্থক ও বিলুপ্ত কমিটির নেতা-কর্মিদের নিয়ে প্রবেশ করেন বেলকুচি পৌরমেয়র ও যুবলীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত সাজ্জাদুল হক রেজা।
ছবিগুলোতে চেয়ারটিতে বসে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা মতবিনিময় করছে তার ঠিক মাথার উপরেই একই সাড়িতে, সমান্তরালে টানানো হয়েছে চারটি ছবি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবলীগ কর্মিরা অভিযোগ করে বলেন, সরকারি আইন ও রাজনৈতিক শিষ্ঠাচার অনুযায়ী কিছুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে পৌর মেয়র ও অব্যাহতিপ্রাপ্ত উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার ছবি টাঙ্গানো উচিত নয়।
এ বিষয়ে পৌর মেয়র ও অব্যাহতিপ্রাপ্ত উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে বিলুপ্ত কমিটির যুগ্ন-আহ্বায়ক ফারুক সরকার বলেন, সংগঠনকে শক্তিশালি করতে উপজেলা আওয়ামীলীগের সম্মতি নিয়ে যুবলীগের কক্ষটি খোলা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল রহমান জানান, যুবলীগের কক্ষটি খোলার কথা আলোচনা হয়নি। কারো কোন সিদ্ধান্ত না মানা, অব্যাহতিপ্রাপ্ত যুবলীগ নেতা ও পৌর মেয়র কারো সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন না। উপজেলা আওয়ামীলীগ সিদ্ধান্ত দিলেতো আমরা অবগত থাকার কথা।
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র আশানুর বিশ্বাস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) যুবলীগের কক্ষে একই সাড়িতে টাঙ্গানো ছবিগুলো দেখলাম, এটি একটি অগ্রহনযোগ্য, ঘৃন্য ও শিষ্ঠাচার বিবর্জিত কাজ। আমি আজই বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির পাশে টানানো মেয়র রেজার ছবি অপসারণ করবো।
উল্লেখ্য, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে হামলাবাজ হিসেবে পরিচিত পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক