
মোস্তাফিজুর, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার দয়রামপুর ইউনিয়নের ডুমরাই সমজান পাড়া জামে মসজিদের সামনে থেকে এক ইমামের মোটরসাইকেল চুরি হয়েছে। গত ৩১ ডিসেম্বর দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। তবে, ঘটনার ২০ দিন পার হয়ে গেলেও এখনো সেই মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী ইমাম আব্দুল হান্নান উদ্দিন জানান, গত ৩১ ডিসেম্বর মসজিদের সামনে মোটরসাইকেল রেখে ওই এলাকার ইসাহক এর ছেলের বিয়ের দাওয়াত খেয়ে এসে মোটরসাইকেলটি পাননি। পরে থানায় লিখিত অভিযোগ করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান